দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস. পপি খাতুন (৩৬) মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের রাজিবের পাড়া গ্রামের বাসিন্দা এবং প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে আড়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় যশোরগামী উসামা পরিবহনের একটি দ্রুতগতির বাস পপিকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মাগুরা থেকে যশোরগামী একটি লোকাল বাসের ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
জে আই